-
ঢাকার ন্যাশনাল
কিডনি ইনস্টিটিউট ও
চট্টগ্রাম মেডিকেল কলেজ
হাসপাতালে কিডনি ডায়ালাইসিস
মেশিনের
সংখ্যা বাড়াতে প্রধানমন্ত্রী কার্যালয়ের
অধীনে থাকা প্রাইভেট
পাবলিক পার্টনারশিপ অফিসের এবং বিশ্ব
ব্যাংকের
ইন্টারন্যাশনাল
ফাইন্যান্স
কর্পোরেশনের
মধ্যে একটি চুক্তি হয়েছে। প্রাইভেট পাবলিক
পার্টনারশিপ অফিসের
এক সংবাদ
বিজ্ঞপ্তিতে এ তথ্য
জানানো হয়েছে। এতে বলা হয়, ওই দুই
প্রতিষ্ঠানে মেশিনের
সংখ্যা যথাক্রমে ১৩
থেকে ৪০ এবং ৯
থেকে ২০-এ উন্নীত
করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রাইভেট পাবলিক
পার্টনারশিপ অফিসের
প্রধান
নির্বাহী কর্মকর্তা আফসার
এইচ উদ্দিন
এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স
কর্পোরেশনের আবাসিক
ব্যবস্থাপক কাইল
কেলহফের এই
চুক্তিতে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের
সম্মেলন কক্ষে অনুষ্ঠিত
এই চুক্তি স্বাক্ষর
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর
মুখ্য সচিব শেখ মো.
ওয়াহিদ উজ জামান ছাড়াও
প্রধানমন্ত্রী কার্যালয়ের
ঊর্ধ্বতন
কর্মকর্তারা উপস্থিত
ছিলেন।